আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি (PSC) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মদিনাতুল উলূম মাদ্রাসা থেকে মকতব, নাজেরা ও হিফজ সম্পন্ন করি।
এরপর আজমপুর দারুল উলূম মাদ্রাসা, উত্তরা-তে মাদানি নেসাবের মাধ্যমে কওমি মাদ্রাসায় অধ্যয়ন শুরু করি। পরবর্তীতে মাখজানুল উলূম মাদ্রাসা, খিলগাঁও থেকে জালালাইন (হেদায়া) সম্পন্ন করি। বর্তমানে আমি কওমি ধারায় উচ্চতর স্তরে অধ্যয়নরত।
একইসাথে, আমি ২০১৯ সালে জেডিসি (JDC) পরীক্ষায় অংশগ্রহণ করি এবং ২০২৩ সালে দাখিল পরীক্ষায় GPA 4.31 পেয়ে উত্তীর্ণ হই। বর্তমানে আমি ২০২৫ সালের আলিম পরীক্ষার্থী।
অধ্যয়নের পাশাপাশি, আমি মান্দ্রা মারকাজুল উলূম ক্যাডেট মাদ্রাসা, মুন্সিগঞ্জ এবং তানযীমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, যাত্রাবাড়িতে সহকারী শিক্ষক হিসেবে পাঠদান করেছি। এ পর্যন্ত আমার দুই বছরের শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা রয়েছে