একাডেমির পরিচিতি

কুরআন বোঝার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা ও কুরআন-সুন্নাহের জ্ঞান সমাজের বুকে ও ভার্চুয়াল জগতে ছড়িয়ে দেওয়ার মানসে প্রতিষ্ঠিত হয়েছে ‘তাফহিমু লিসানিল কুরআন একাডেমি’।

এতে রয়েছে কুরআন শিক্ষা, কুরআন শুদ্ধকরণ, কুরআন হিফজসহ আরবীভাষা ও সাহিত্য এবং তাফসীর-হাদীস-ফিকহ-আকীদা ইত্যাদী শরীয়তের বিভিন্ন বিষয়ের উপর পেইড ও ফ্রি কোর্সসমূহ। দীর্ঘমেয়াদী ও সংক্ষিপ্ত দুই ধরনের শিক্ষাকার্যক্রমই রয়েছে এতে।

একজন জেনারেল শিক্ষিত নারী-পুরুষ চাইলে পার্টটাইম সময় দিয়ে দীর্ঘমেয়াদে পড়াশুনা করে শরীয়তের ইলম মূল আরবী থেকেই শেখার যোগ্যতা অর্জন করতে পারবেন। আবার যারা এত লম্বা সময় দিতে অপরাগ, তাদের জন্য রয়েছে স্বল্পমেয়াদে বাংলা মাধ্যমেই নানান বিষয়ে ইলম অর্জন করার সুযোগ। শিক্ষাকার্যক্রমগুলো পরিচালিত হয় দক্ষ ও গ্রহণযোগ্য উস্তায-উস্তাযাদের তত্ত্বাবধানে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠান দেশের গ্রহণযোগ্য আলেমদের ভালবাসা, আস্থা ও স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ।

একাডেমির বৈশিষ্ট্য

তাফহিমু লিসানিল কুরআন একাডেমি সর্বদা শিক্ষার্থীদের পড়াশোনা ও মানোন্নয়নের জন্যে সচেষ্ট। তাই আমরা অনেকগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রাখি। তা হলো-

আমাদের শিক্ষকগন

আমাদের মেন্টরদের সাথে পরিচিত হন, যারা আপনাকে শেখার পথে গাইড করবেন। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে আপনি সঠিক দিকনির্দেশনা পাবেন।