Description
❝চলুন! জীবনের সবচেয়ে বড় স্বপ্ন অর্জনে একধাপ এগিয়ে যাই❞
প্রশ্ন আসতেই পারে, সবচেয়ে বড় স্বপ্ন কি হতে পারে?
উত্তর : মুমিনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে মহান প্রতিপালকের প্রিয় হওয়া।
আর,প্রতিপালকের প্রিয় হতে হলেতো,তাঁর প্রিয় কাজগুলো করতে হবে,
তাকে খুশি করতে হবে তবেই তো তাঁর প্রিয় হওয়া যাবে।
তাই চাইলেই পড়তে পারেন কুরআন মাজিদ, যা স্বয়ং আল্লাহর কালাম। যা আল্লাহ তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিল করেছেন।
আর, সেই কোরআন যদি আপনি, হাটতে চলতে বসতে পড়তে পারেন তাহলে কেমন লাগবে? একটু চিন্তা করুনতো? একটু ভাবুন?
আর যদি বলি কেয়ামতের মাঠে আপনি কুরআনের এক আয়ত করে পড়ছেন আর সিঁড়ি দিয়ে উপরে উঠছেন সেই অনুভুতিটা কেমন?
নিশ্চয়ই তা প্রকাশ করার মত ভাষা আমাদের নেই।
আপনার শত ব্যস্ততা বা পড়াশোনার পাশাপাশি যদি তা মুখস্থ করা যায় তাহলে কেবা এই সুযোগ মিস করবে?
তাই চলুন আমরা স্বপ্ন বাস্তবায়নে একসাথে নেমে পড়ি এবং ৩০ নং পারা মুখস্থ করে ফেলি (পর্যাক্রমে বাকি পারা মুখস্থ করা হবে)





Reviews
There are no reviews yet.